ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ০৮:৩৭ পিএম

সোনারগাঁয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন। তাঁদের কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। তাঁরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত এসআই সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় তিনি দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে মহাসড়কে বিভিন্ন মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযান এবং এক আসামিকে ধরতে যান। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুমকে জখম করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!