ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

উজিরপুরে মন্দিরের হিসাব নিয়ে বিরোধ, থানায় দুই পক্ষের অভিযোগ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ০৭:৫৭ পিএম

উজিরপুরে মন্দিরের হিসাব নিয়ে বিরোধ, থানায় দুই পক্ষের অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঘণ্টেশ্বর সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা-বিষ্ণু, শিব, কালী, নারায়ণ ও অন্নপূর্ণা মন্দিরের পরিচালনা কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে।

মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বরুণ দাস অভিযোগ করেন, মন্দিরের ভোগদখলীয় জমির গাছ কেটে জমি দখলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনি উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

তবে বর্তমান কমিটির সভাপতি পলাশ কুণ্ড ও সাধারণ সম্পাদক তপন মিত্র অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো জমি দখল বা অবৈধভাবে গাছ কাটা হয়নি। বরং পূর্ববর্তী কমিটির আয়-ব্যয়ের হিসাব এবং সরকারি অনুদানের হিসাব চাওয়ায় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মো. সান্টু বেপারী দাবি করেন, বিক্রি করা গাছ তাঁর লাগানো ছিল এবং বর্তমান কমিটির সঙ্গে আলোচনা করেই তা বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থের একটি অংশ মন্দিরের তহবিলে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এএন

Link copied!