ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২৬, ০৮:৩৩ পিএম

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

ছেলের হাতে ঘরছাড়া হয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ার বৃদ্ধা আদরজান। শেষ বয়সে নিজের ঘরে ফিরতে পারবেন- এমন আশাও প্রায় ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের মানবিক উদ্যোগে সেই অসহায় মায়ের জীবনে ফিরেছে স্বস্তি।

জানা যায়, পারিবারিক বিরোধের জেরে আদরজানকে তাঁর ছেলে বাড়ি থেকে বের করে দেয়। দীর্ঘদিন তিনি চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটান। বিষয়টি জানতে পেরে এসিল্যান্ড শিবু দাশ দ্রুত উদ্যোগ নেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করেন এবং বৃদ্ধার ছেলেকে মায়ের দায়িত্ব নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

পরবর্তীতে প্রশাসনের মধ্যস্থতায় সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটে। অবশেষে নিজের ঘরে ফিরতে পারেন আদরজান। দীর্ঘদিন পর আপন ঠিকানায় ফিরে আবেগাপ্লুত হয়ে তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, প্রশাসনের এমন মানবিক ভূমিকা শুধু একটি পরিবারকেই নয়, পুরো সমাজকে ইতিবাচক বার্তা দিয়েছে। তারা আশা করেন, পরিবারে অবহেলিত ও নির্যাতিত প্রবীণদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ আরও বাড়বে।

এ বিষয়ে এসিল্যান্ড শিবু দাশ বলেন, "প্রত্যেক বাবা-মায়ের শেষ বয়সে সন্তানের সান্নিধ্য ও সম্মান পাওয়ার অধিকার রয়েছে। একজন অসহায় মাকে তাঁর নিজের ঘরে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। সমাজের সবাইকে প্রবীণ বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও মানবিক হওয়ার আহ্বান জানাই।"

এএন

Link copied!