ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

যশোরে মাদকের বিরুদ্ধে প্রতিমন্ত্রী অমিতের কঠোর হুঁশিয়ারি

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

জুলাই ৪, ২০২৬, ০৮:০২ পিএম

যশোরে মাদকের বিরুদ্ধে প্রতিমন্ত্রী অমিতের কঠোর হুঁশিয়ারি
ফাইল ছবি

যশোরে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন, তার জায়গা সমাজে হবে না। মাদক কারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের কোনো সদস্য হয়ে থাকে, তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা, এটা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন, তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং আগামীতেও থাকবে না।

শনিবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার, চান্দুটিয়া ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টের কাজ শুরু হয়েছে। আপনারা (এলাকাবাসী) ঠিকাদারের কাছ থেকে আপনাদের কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক, সেটা আপনাদের (এলাকাবাসী) দেখার বিষয় নয়। আপনারা তার কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নেবেন। এ ক্ষেত্রে তার কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করবেন না।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ।

এএন

Link copied!