ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দোহারে দুই ক্লিনিককে জরিমানা

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২২, ০৪:৪৯ পিএম

দোহারে দুই ক্লিনিককে জরিমানা

ঢাকার দোহার উপজেলায় দুই ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম মুস্তাফিজুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার লটাখোলা আশা ক্লিনিক ও নাফিস ডায়াগনস্টিককে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুই ক্লিনিকের ল্যাবে অপরিছন্ন পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ রিঅ্যারেঞ্জ ও কেমিক্যাল রাখার দায়ে এ জরিমানা করা হয়। এছাড়া রেজিয়া ক্লিনিককে দুই সপ্তাহের মধ্যে লাইসেন্স দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডা. উম্মে হুমায়রা কানেতা উপস্থিত ছিলেন। দোহার থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসএম

Link copied!