ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালিহাতীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২২, ০৭:৩৩ পিএম

কালিহাতীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ মধ্যপাড়া গ্রামের 
নিজ বাড়ির শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফয়েজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৬১)।

নিহতের বড়মেয়ে মনি আক্তার জানান, গত বুধবার সকালে তার বাড়ি চিনামোড়াতে বেড়াতে গিয়ে দুপুরে তার নিজ বাড়িতে ফিরে আসে ফজলুল হক। তারপর থেকে তার সাথে কোন কথা বা যোগাযোগ হয়নি। তবে এ সময় মা ছোট বোন সনি আক্তারের স্বামীর কর্মস্থল চাঁদপুরে ছিলো।

প্রতিবেশী হাবিবের স্ত্রী শরিফা জানান শুক্রবার দুপুরে সবজি কেনার জন্য যাই। এসময় বাড়ির গেইট, বারান্দার গ্রীল, ঘরের দরজা সবই খোলা  ছিলো। ডাকতে ডাকতে দরজা ফাঁকা করে দেখেন বিছানার সাথে ডান পা লাগানো ও বাম পা ঝুলানে ছিলো।

নিহতের মামাতো ভাই মো. সোলায়মান এবিষয়ে আলাপকালে বলেন, এভাবে আত্মহত্যা হতে পারেনা। সঠিক ও সুষ্ঠু তদন্ত হওয়া জরুরী।

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ও তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে। একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

কেএস 

Link copied!