ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রংপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নবজাতকসহ নিহত ৩

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১১, ২০২২, ১০:২০ এএম

রংপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নবজাতকসহ নিহত ৩
ফাইল ফটো

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে তারাগঞ্জের দক্ষিণ হাজিপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা এক নবজাতকসহ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, নীলফামারী জেলার নাছির আলীর ছেলে অ্যাম্বুলেন্সের চালক বরাত আলী (৩০), একই জেলার জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং সাত দিনের বয়সের এক নবজাতক। নিহতরা অসুস্থ নবজাতককে নিয়ে রংপুরে যাচ্ছিল।

হাইওয়ে পুলিশের ওসি মাহবুব মোর্শেদ জানান, ঘটনাস্থলে কেউ মারা যায়নি। মেডিকেলে নেওয়ার সময় আহতদের তিনজন মারা গেছেন।

ইএফ

Link copied!