ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘শিক্ষার্থীদেরকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করতে হব’

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৭:২২ পিএম

‘শিক্ষার্থীদেরকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করতে হব’

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ড. মহীউদ্দীন খান আলমগীর একাডেমিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার দুপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত এ ভবনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, আধুনিক শিক্ষার প্রসারে আমাদেরকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে পারলেই আমরা উন্নত বিশ্বের সাথে প্রতিযোগীতা করে এগিয়ে যেতে সক্ষম হবো। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রত্যেকটি উপজেলায় কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করবেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফারহানা পারভীনের সভাপতিত্বে ও সাংবাদিক আফাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া ও হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর।

এসএম

Link copied!