ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
খাবার সঙ্কটে ৪৮ ঘণ্টা বন্ধ

পাবনা মানসিক হাসপাতালে ফের রোগী ভর্তি শুরু

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৪:২২ পিএম

পাবনা মানসিক হাসপাতালে ফের রোগী ভর্তি শুরু

খাবার ও আর্থিক সঙ্কটের কারণে ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে ফ্রি শয্যায় ভর্তি কার্যক্রম শুরু হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রতন কুমার রায় এক অফিস আদেশে জানিয়েছেন।

এতে বলা হয়েছে, পাবনা মানসিক হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছিল তা বাতিল করা হলো। হাসপাতালের বহির্বিভাগে পূর্বের মতো রোগী ভর্তির কার্যক্রম চলমান রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বহির্বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এ কে এম‌ শফিউল আজম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পরিচালকের নির্দেশে আমরা ভর্তির কার্যক্রম বন্ধ রেখেছিলাম। সোমবার আবার স্যারের আরেক আদেশ পেয়ে ভর্তি কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে করছি।

এর আগে খাবার ও আর্থিক সঙ্কটের কারণে দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতালের ফ্রি শয্যায় রোগী ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে ফ্রি শয্যায় চিকিৎসাধীন রোগীদের বাড়ি পাঠিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। তবে পেইড শয্যায় রোগী ভর্তি চলছিল।

রোববার হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিল। এর আগে, শনিবার সকাল থেকেই হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়ে যায়।

এআই 

Link copied!