ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রেল ইঞ্জিনের ব্যাটারি চুরি: ৭ পুলিশ বরখাস্ত

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৩, ২০২২, ০৮:৫৪ পিএম

রেল ইঞ্জিনের ব্যাটারি চুরি: ৭ পুলিশ বরখাস্ত
ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোশেড থেকে গত ৪ নভেম্বর রাতে ৪টি রেল ইঞ্জিনের ৩২টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই সহ ৭ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।  

যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন-রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম মাহিদ, হাবিলদার ইমদাদুল হক, সিপাহী তৌহিদুল ইসলাম, সিপাহী আব্দুল্লাহ আল মামুন, সিপাহী শাহিন মিয়া, সিপাহী ছোটন চক্রবর্তী ও সিপাহী মাহবুবুর রহমান।

এছাড়া এ ঘটনার ৬ দিন পর গেলো ১০ নভেম্বর লোকো ইনচার্জ মো. কাফিউল ইসলাম অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে পার্বতীপুর রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা করেন।

প্রতিটি ব্যাটারির মূল্য ৪৫ হাজার টাকা হিসেবে ৩২টি ব্যাটারির বাজারমূল্য ১১ লাখ ২০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর কার্যালয়ের ইনচার্জ ইনস্পেক্টর (পরিদর্শক) মো. আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গত ৮ নভেম্বর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লালমনিরহাট ডিভিশনের কমান্ডেন্ট মো. শফিকুল ইসলামের নির্দেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এআই

Link copied!