ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আদমদীঘিতে সারের গুদাম সিলগালা, ডিলারকে জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

জুলাই ২০, ২০২৬, ১১:৫৭ এএম

আদমদীঘিতে সারের গুদাম সিলগালা, ডিলারকে জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নে সার পরিবহনের সময় ক্যাশ মেমো দেখাতে না পারা এবং গুদামে মজুত সারের সঠিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসির ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ মেমো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সের কাছে ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিবহন করছিল। এ সময় উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় সারবাহী গাড়িটি আটক করা হয়। পরে সংশ্লিষ্টরা সারের ক্যাশ মেমো দেখাতে এবং গুদামে মজুত সারের সঠিক হিসাব দিতে ব্যর্থ হন।

এ ঘটনায় রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, আদমদীঘি থানার উপপরিদর্শক সোহাগ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম জি
 

Link copied!