ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ থেকে ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ, জনদুর্ভোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

ডিসেম্বর ৯, ২০২২, ০১:০৫ পিএম

নারায়ণগঞ্জ থেকে ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ, জনদুর্ভোগ

নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ-চাঁদপুরসহ ৫টি রুটে বন্ধ রয়েছে লঞ্চ ও নৌযান চলাচল। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাটে সরেজমিনে এ দৃশ্য দেখা গেছে।

এ সময় অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা যায়।

লঞ্চের মালিকরা বলছেন, কোনো চাপে বা কারো নির্দেশে নয় বরং যাত্রী নেই বলেই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

টার্মিনাল সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ থেকে চলাচলকারী ৫ রুটের প্রায় ৫০টি লঞ্চ। নারায়ণগঞ্জ থেকে ঢাকা খুবই কাছে। সহজেই এসব রুটে বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জে জড়ো হয়ে ঢাকায় প্রবেশ করতে পারে। আর এ আশঙ্কা থেকেই বন্ধ রাখা হয়েছে নৌযান চলাচল।

বিআইডব্লিউটিএর পরিদর্শক সমর কৃষ্ণ বলেন, আমাদের লঞ্চ চলাচল বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা নেই। লঞ্চ মালিকরা কেন চালাচ্ছেন না এটা তারাই বলতে পারবেন।

লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, আমাদের ওপর কোনো নির্দেশনা নেই। সরকারি বা বেসরকারি কেউই কোনো চাপ বা নির্দেশনা দেয়নি। যাত্রী না থাকায় লঞ্চগুলো এমনিতেই বন্ধ হয়ে গেছে। এখানে অন্য কোনো বিষয় নেই।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মীনা মাহমুদ জানান, লঞ্চ বন্ধ আছে এমন কোনো তথ্য আমার জানা নেই।

কেএস 

Link copied!