ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আশুলিয়ায় কারখানা-রেস্টুরেন্ট-বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

শরিফ শেখ, সাভার

শরিফ শেখ, সাভার

ডিসেম্বর ২২, ২০২২, ০২:২১ পিএম

আশুলিয়ায় কারখানা-রেস্টুরেন্ট-বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা, রেস্টুরেন্ট ও বাসা-বাড়ির গ্যাস সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রবিউশন। এছাড়া একটি কারখানাকে ৮০ হাজার টাকা ও রেস্টুরেন্টের ম্যানেজার জাকির হোসেনকে জরিমানা করা হয়৷

বুধবার (২১ ডিসেম্বর) দিনব্যাপি আশুলিয়ার গৌড়িপুর ও রাজু মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন ও তিতাস গ্যাস এর উপ-মহা ব্যবস্থাপক পৌকশলী অজিত চন্দ্র দেব।

এসময় দুই কিলোমিটার এলাকার ৭০০ বাসা-বাড়ির গ্যাস বিচ্ছিন্ন ও স্টোন কোল্ড ওয়াসিং কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় এক কথতি নেতার রাজু রেস্টুরেন্ট ও রাজু মার্কেটের গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়।

আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার গৌরিপুর ও রাজু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই কিলোমিটার এলাকার ৭০০ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবং একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রাজু রেষ্টুরেন্টের ম্যানেজারকে ১ মাসের জেল দেওয়া হয়েছে৷ আমাদের এই অভিযান আগামিতেও অব্যাহত থাকবে৷

অভিযানে উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবু সাহাদাৎ সায়েম,  উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আনিসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেএস 

Link copied!