ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

উলিপুরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জানুয়ারি ২৯, ২০২৩, ০৭:০০ পিএম

উলিপুরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সেমিনারে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ইউএনও শোভন রাংসা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সচিব, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম মো. মিনহাজুল ইসলাম।

এ সময় প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সুজিত কুমার বণিক, ড. সানজিদা মুস্তাফী, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।

সেমিনারে উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সাসাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

আরএস
 

Link copied!