ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দোহারে সাত ক্লিনিককে জরিমানা

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৭:২৯ পিএম

দোহারে সাত ক্লিনিককে জরিমানা

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি বেসরকারি ক্লিনিক ও ঢাকা ডেন্টালকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নানা অনিয়মের অভিযোগে জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, ল্যাব কেয়ার ডায়াগনস্টিককে ৩ হাজার, জনসেবা ক্লিনিককে ৩ হাজার, মুক্তি ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, সমাধান ডায়াগনস্টিককে ৫ হাজার, দোহার জেনারেল হাসপাতালকে ৫ হাজার এবং ঢাকা ডেন্টালকে ৫০ হাজার মোট ৭৬ হাজার টাকা  জরিমানা করেন।

জনস্বার্থে চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ডা. উম্মে হুমায়রা কানেতা, স্যানেটারি কর্মকর্তা আনোয়ার হোসেন, দোহার থানার এস আই মো. গিয়াস।
এআরএস

Link copied!