ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ভিডিও টিকটকে ভাইরাল

হাতিয়ায় মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৩:৫৪ পিএম

হাতিয়ায় মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চোর অপবাদ দিয়ে এক স্কুলছাত্রী (১৫) ও তার মাকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। এরপর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ায় জিল্লুর রহমান (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় চট্টগ্রাম জেলার পটিয়া থানার কুসুমপুর এলাকা থেকে হাতিয়া থানা পুলিশ এবং পটিয়া থানা পুলিশের সমন্বয়ে আসামি জিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে টিকটক বানানো মোবাইল ফোন জব্দ করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি জিল্লুর রহমান হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের মো. জহির উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, চোর অপবাদ দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক স্কুলছাত্রী (১৫) ও তার মাকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনকারীরা ওই স্কুলছাত্রী ও তার মায়ের নাকে, কানে ও গলায় থাকা স্বর্ণালংকার এবং ঘর থেকে নগদ টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ করে। নির্যাতনের সময় স্কুলছাত্রী ও তার মায়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে ছেড়ে দিয়েছে নির্যাতনকারীরা, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে স্কুলছাত্রীর বাবা ইদ্রিস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরএস
 

Link copied!