ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কলাপাড়ায় আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

মার্চ ২, ২০২৩, ০২:১৩ পিএম

কলাপাড়ায় আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ তম বর্ষে পর্দাপণ ও দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১২ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হল রুমে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে আমার সংবাদ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. ওমর ফারুক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তা, এখন টিভি কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো. জসিম পারভেজ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আ. সালাম বিশ্বাস, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নিল রতন কুন্ডু নিলয়, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস.এম আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়া কলাপাড়া ও কুয়াকাটার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বক্তরা পত্রিকাটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও উত্তর উত্তর সাফল্য কামনা করেন। সবশেষে কেট কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক রাসেল মোল্লা।

আরএস

Link copied!