ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাংশায় দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৩, ১১:৩৭ এএম

পাংশায় দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজবাড়ীর পাংশায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটি ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দৈনিক আমার সংবাদের পাংশা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানের আয়োজনে সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় পাংশা শহরের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান (ওদুদ), পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, ভাইস-চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আলী বাদশা, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, সিনিয়র সাংবাদিক জিন্নাহ আলী সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক পাঠক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

এ সময় অনুষ্ঠানে অতিথিরা দৈনিক আমার সংবাদ পত্রিকার সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি আরও অনেক দূর এগিয়ে যাবে সেই আশা ব্যক্ত করে। সেইসাথে পত্রিকাটির সম্পাদক প্রকাশক ও কলাকৌশলীদের কে ধন্যবাদ জানান।

আরএস

Link copied!