ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভালুকায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনোয়ারা নীনা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ১৭, ২০২৩, ০৫:১১ পিএম

ভালুকায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনোয়ারা নীনা

ময়মনসিংহের ভালুকায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপজেলার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (৯ম বার) নির্বাচিত হয়েছেন। বুধবার (১৭মে) উপজেলা পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়।

ভালুকা উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে এ বছর ১৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে উপজেলার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে (৪র্থ বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (৯ম বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম  শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (৪র্থ বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শরীফা বেগম শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক (৪র্থ বার) নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ হাসি আক্তার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ের স্কাউট গ্রæপ শ্রেষ্ঠ স্কাউট গ্রæপ নির্বাচিত হয়েছে।

শুধু তাই নয় অন্যান্য ইভেন্টেও চমক দেখিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জারি গান (ক গ্রুপ) ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা নাবিলা ও তার দল এবং জারি গান (খ গ্রুপ) মোছাঃ হাসি আক্তার ও তার দল। কবিতা আবৃত্তিতে ৮ম  শ্রেণির শিক্ষার্থী ফাইজা নাবিলা, একক বিতর্ক প্রতিযোগিতায় ৮ম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আমিন লিয়া, উচ্চাঙ্গ সঙ্গীতে ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা নাবিলা, উচ্চাঙ্গ নৃত্যে ৯ম শ্রেণির শিক্ষার্থী লাবিবা তাকিয়া ঐন্দ্রিলা এবং লোক নৃত্যে ৯ম শ্রেণির লাবিবা তাকিয়া ঐন্দ্রিলা সেরা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা বলেন, ‘আজকের এ সাফল্যে আমি অনেক আনন্দিত। আমি আমার বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য আমাকে আনন্দিত করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিসেও অনেক ভালো করছে। খেলাধুলায় বিভিন্ন ইভেন্টে প্রতিবছর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে জেলা পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়েও খেলছে। স্কাউটিংয়েও অনেক ভালো করছে। প্রতি বছর বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক  প্রেসিডেন্ট’স স্কাউট পদক অর্জন করছে।”

আরএস

 

Link copied!