ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
চ্যাম্পিয়ন পৌরসভা

নকলায় শেষ হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

জুন ১৮, ২০২৩, ০৬:১৬ পিএম

নকলায় শেষ হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৩ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ফেলা অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে নকলা পৌরসভা একাদশ ১-০ গোলে উপজেলার ৬ নং পাঠাকাটা  ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া উম্মুল বানিন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ রিয়াদ মাহমুদ, পাঠাকাটা ইউপির চেয়ারম্যান আব্দুস ছালামসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজারসহ টিমের সকলের হাতে ট্রফি তুলেদেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামছুর রহমান আবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক মীর মোতালেব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ মহিউদ্দিন আহম্মেদ লাভলু; নির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার, নির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রচার-প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেলসহ উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন।

আরও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা ইউনিটের সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গনমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া সংগঠকগন, ক্রীড়ামোদি, এলাকার গন্যমান্য ব্যক্তিগন, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!