ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রামপালে জাতীয় স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের ডেঙ্গু প্রতিরোধে সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৩, ০৭:২৯ পিএম

রামপালে জাতীয় স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের ডেঙ্গু প্রতিরোধে সভা

বাগেরহাটের রামপালে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের ফয়লাহাট প্রজেক্ট অফিসের আয়োজনে উপজেলার সগুনা মাধ্যমিক বিদ্যালয়ে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন, জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট ডাইরেক্টর (হেলথ) শিউলী রানী ৷ তিনি বলেন, বর্তমান সময়ে ঘরে ঘরে মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছে।  জ্বরে আক্রান্ত হলে আমাদের দ্রুত সরকারী হাসপাতালের স্বরণাপন্ন হতে হবে৷ সরকারী হাসপাতালে চিকিৎসার সকল প্রকার সুব্যবস্থা রয়েছে, পাশাপাশি এডিস মশার প্রজনন রুখে দিতে ঘর বাড়ির চারপাশ পরিস্কার পরিছন্ন রাখা, বদ্ধ জায়গাতে জমে থাকা পানি নিষ্কাশনসহ ডেঙ্গু রোগ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান৷

সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশনের প্রজেক্ট অফিস ইনচার্জ লায়লা সুলতানা। সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সগুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, সহকারী শিক্ষক মাওলানা সরোয়ার হোসেন, প্রশান্ত কুমার পাল, জাহিদুর রহমান, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের সাধারন সম্পাদক সুব্রত পাল, বিদ্যালয়ের শিক্ষিকা রমা রানী পাল, বানী পাড়ে সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের ইয়ুথ ভলান্টিয়ারবৃন্দ, মহিলা দল ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

জাতীয় স্বাস্থ্যসেবা পর্যবেক্ষক ফাউন্ডেশন কমিউনিটি হেলথ সার্ভিস, নারীর অধিকার ও ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনে অভিযোজন ক্ষমতা ও স্বাস্থ্যখাতে উদ্যোক্তা তৈরী করে স্বাস্থ্যসেবা ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় যুব ক্লাবকে সাথে নিয়ে কাজ করছে।

আরএস

Link copied!