ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূঞাপুরে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৩, ০৫:৩৬ পিএম

ভূঞাপুরে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে আরমান (৮) নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আরমান বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পুকুরে গোসল করতে নেমে পুকুর থেকে আর উঠতে পারেনি সে। বাবা-মাসহ প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে তল্লাশি চালায়। তারা পুকুর থেকে আরমানের লাশ উদ্ধার করে। 

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরফান আলী জানান, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এইচআর

Link copied!