ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভিডব্লিউবি প্রকল্পের চাল ব্যবসায়ীর বাড়িতে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৬:০৬ পিএম

ভিডব্লিউবি প্রকল্পের চাল ব্যবসায়ীর বাড়িতে

দিনাজপুরের ঘোড়াঘাটে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৯৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসব বস্তায় ২ হাজার ৮৫০ কেজি চাল রয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের মঞ্জুরুল ওরফে মঞ্জু মিয়ার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। তবে মঞ্জু মিয়া বাড়িতে না থাকায় এই ঘটনায় কাউকে আটক করেনি প্রশাসন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় চাল মজুদের খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ওই বাড়িতে উপস্থিত হয়।

মঞ্জু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি পেশায় চাল ব্যবসায়ী।

সরেজমিনে দেখা যায়, মঞ্জু মিয়া বাড়ির বারান্দায় সাড়িবদ্ধভাবে সাজানো চালের বস্তা। এসব বস্তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের চাল প্যাকেজিং করে রাখা আছে। সেখানে থাকা ৯৫টি বস্তার প্রতিটিতে ৩০ কেজি করে চাল আছে।

মঞ্জু মিয়ার ছেলে নাসিম মিয়া জানান, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি সুবিধাভোগীদের কাছে থেকে এসব চাল কিনে নিয়েছে। তিনি আবার স্থানীয় ওইসব ব্যক্তিদের কাছে থেকে এক হাজার ১০০ থেকে এক হাজার ১৩০ টাকা দরে এসব চালের বস্তা কিনে বাড়িতে রেখেছেন।’

ঘোড়াঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার বলেন, ‘ভিডব্লিউবি প্রকল্পের অধিনে ঘোড়াঘাট উপজেলায় দুই হাজার ৩৩৭ জন সুবিধাভোগী রয়েছেন। প্রতিমাসে তারা বিনামূল্য ৩০ কেজি চাল পান। মাঝে একমাস সুবিধাভোগীরা চাল পায়নি। চলতি মাসে তাদেরকে একসাথে দু’মাসের চাল বিতরণ করা হয়েছে।’

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সরকারি প্রকল্পের ৯৫ বস্তা চাল জব্দ করেছি। জব্দ করা চাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

লোটাস/এআরএস

Link copied!