ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৯:০৭ পিএম

মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে রাজৈর উপজেলার শানেরপার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালকিনির উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামের সোহরাব বেপারীর ছেলে আনোয়ার বেপারী, মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার, কোলচরী সস্তাল গ্রামের ছলেমান সরদারের ছেলে বাবু সরদার, মাদারীপুর সদরের চাপাতলি এলাকার রায়হান হাওলাদারের স্ত্রী কেয়া মনি ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিজ বেপারীর ছেলে ফেরদৌস বেপারী।

আজ (২৭ সেপ্টেম্বর) বুধবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাদারীপুরে বিভিন্ন সময় বেশকিছু ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে অনেকগুলো মামলাও হয়েছে। পুলিশ এই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য কাজ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার শানেরপাড় থেকে একটি চুরি যাওয়া ইজিবাইকসহ তাদেরকে গ্রপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এআরএস

Link copied!