ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাধবপুরে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি

মাধবপুর প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৩, ০৩:১৩ পিএম

মাধবপুরে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢাকা-সিলেট রেল লাইনে কালনী ট্রেনে কাটাপড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার নোয়াপাড়া রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় নিহত মো. সুমন মিয়া (২৫) উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুল নুর এর ছেলে।

বন থেকে জ্বালানী কাঠ সংগ্রহ করে রেল লাইনের উপর বসে বিশ্রাম নিচ্ছিল বাক প্রতিবন্ধি সুমন। এসময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মাধবপুর থানার এস আই সুজন শ্যাম লাশ উদ্ধার করে। পরে শায়েস্তাগঞ্জ রেল পুলিশ লাশ হেফাজতে নিয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম খাঁন জানিয়েছে।

এইচআর

Link copied!