ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ পোশাককর্মী নিহত

সাহিদুল ইসলাম ভূঁইয়া

অক্টোবর ১১, ২০২৩, ০৯:৫০ এএম

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ পোশাককর্মী নিহত

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৪ পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় বাসচাপায় এ হতাহতের ঘটনা ঘটে। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভালুকা যাওয়ার উদ্দেশ্যে গার্মেন্টসকর্মীরা সদরের চুরখাই ও ত্রিশাল থেকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ পরান নামের একটি বাসে ওঠেন। চেলেরঘাট এলাকায় যেতে বাসটির চাকা প্যাংচার হয়। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিল। গার্মেন্টসকর্মীরা ওই বাস থেকে নেমে অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এরই মধ্যে বাসের কয়েকজন যাত্রী ইসলাম পরিবহনের আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করান। এ সময়  রাসেল গার্মেন্টসের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসের মধ্যে দিয়ে ঢুকে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা যান।

ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এআরএস

Link copied!