ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদারীপুরে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৩, ০৬:২৪ পিএম

মাদারীপুরে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

মাদারীপুরের কালকিনিতে মো. আজিজুল শিকদার (৩২) নামে এক যুবককে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়, এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামে নিহতের বাড়ির সামনে প্রায় দুই শতাধীক নারী-পুরুষ এ বিক্ষোভ করেন।

এসময় বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আকমল হোসেন, জামাল খন্দকার, মনিয়া বেগম, নুরজাহান, লামিয়া, লুতু হাওলাদার, সালেক খন্দকার, আলামীন সরদার, স্বপন হাওলাদার ও জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা আজিজুল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত বুধবার সকালে উপজেলার সিডিখান এলাকায় চোর সন্দেহে আজিজুলকে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, আজিজুল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

এআরএস

Link copied!