ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফরিদগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াল ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৩, ০৬:০০ পিএম

ফরিদগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াল ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’

চাঁদপুরের ফরিদগঞ্জে ১৮০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে আমেরিকা ভিত্তিক সমাজিক সংগঠন ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির বৃত্তিপ্রাপ্তদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’র বাংলাদেশের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান শাওনের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আমিন কাজল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাছিনা আক্তার, শিক্ষক জাকির হোসেন, মহসিন ভূঁইয়া, কামরুন নাহার, জেসমিন আক্তার, নিগার সুলতানা, ইমাম হোসেন, সুলতানা রাজিয়া, রফিক মন্ডল, সুলেখা দত্ত, মাসুদ আলম ও সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, আমেরিকা ভিত্তিক সমাজিক সংগঠন ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা আনোয়ার কাদের। তার সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবছর এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ২০২২ সালে উপজেলার প্রত্যাশী আর.এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। আনোয়ার কাদের একজন আমেরিকান হলেও তার পৈত্রিক বাড়ি ফরিদগঞ্জের ধানুয়া গ্রামে।

আরএস

Link copied!