ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যত্রুমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল মাটিরাঙ্গা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিসেম্বর ১২, ২০২৩, ১২:২৪ পিএম

জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যত্রুমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল মাটিরাঙ্গা

জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যত্রুমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা। 

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী’র হাতে এ স্বীকৃতির ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জোনায়েদ কবির সোহাগ, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীসহ জেলা প্রশাসক কার্যালয়ের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

জন্ম- মৃত্যু নিবন্ধন কার্যত্রুমে মাটিরাঙ্গা উপজেলার  সম্মাননা প্রাপ্তরা হলেন- তবলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম, তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান মো. পেয়ার আহম্মেদ মজুমদারসহ ইউপি সচিববৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, এ অর্জন টিম মাটিরাঙ্গা’র সকল  ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিববৃন্দ, এবং গ্রাম পুলিশসহ যারা নাগরিকদের জন্ম নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে। আগামীতে আরও পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ এ উপজেলাকে আরও বড় সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

এআরএস

Link copied!