ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ত্রিশালে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ১২, ২০২৩, ০৪:৫১ পিএম

ত্রিশালে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ময়মনসিংহ জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর আগমন উপলক্ষে মঙ্গলবার (১২ডিসেম্ব) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে ত্রিশাল উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,বিভাগীয় কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, সরকারি কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুল, ত্রিশাল সার্কেল অরিত সরকার, ত্রিশাল থানার ওসি কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, নির্বাচন অফিসার মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, সাংবাদিক মুস্তাফিজুর রহমান নোমান সহ আরো অনেকে।

এইচআর

Link copied!