ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূঞাপুরে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার, আটক ৩

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৭:৪৮ পিএম

ভূঞাপুরে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার, আটক ৩

টাঙ্গাইলের ভূঞাপুরের সার পলশিয়া ভাবির বালু ঘাট সংলগ্ন এলাকায় মাটির গর্ত থেকে আব্দুল হক (৫৫) নামের এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে পলশিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও সার পলশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে একই গ্রামের জয়নব বেগম পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে ফোন করে ডেকে নেয়। রাতে বাড়িতে না ফিরলে শুক্রবার সকালে ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ করেন নিহতের স্ত্রী আয়শা খাতুন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের কথামতো জয়নবের বাড়ি গেলে তার বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় লাশ উদ্ধার করে ভূঞাপুর থানায় নিয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িতের সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- সার পলশিয়া গ্রামের ফারুক, জয়নব ও তার স্বামী আব্দুল বারেক।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!