ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নীলফামারীর পুলিশ লাইন্স অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৯:২৮ পিএম

নীলফামারীর পুলিশ লাইন্স অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীলফামারীর পুলিশ লাইন্স অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে নীলফামারী পুলিশ লাইন্সে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।

এতে পুলিশ লাইন্স অ্যাকাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম সেবা বলেন, জয়-পরাজয় নয়, সুস্থ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখে এবং মন প্রফুল্ল করার মাধ্যমে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা, সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম রব্বানী, বিদ্যালয়ের শিক্ষকেরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

ইএইচ

Link copied!