ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:১৪ পিএম

গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের পূবাইলে কক্সবাজার থেকে আসা পিকনিক বাসে তল্লাশি চালিয়ে এক লক্ষ পঁচিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের পূবাইল কামারগাঁও এলাকায় থেকে ইয়াবা উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বহনকারী বাসটিকে জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন।

পুলিশ জানায়, স্থানীয় লোকদের বিনা খরচে কক্সবাজার বেড়াতে নিয়ে সেখান থেকে ওই বাসে ইয়াবা চালান গাজীপুরে নিয়ে আসতো মাদক কারবারিরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় জিএমপি গোয়েন্দা। কক্সবাজার থেকে টঙ্গীগামী মাদক বহনকারী ওই পিকনিকের বাসটি সোমবার গাজীপুর মহানগরের পূবাইল কামারগাঁও এলাকায় পৌঁছালে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় বাসের ভেতরের বিভিন্ন স্থান থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশে। বাসে থাকা চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

জিএমপির উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন জানান, মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএইচ

Link copied!