ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৯:৫৩ এএম

কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

কুড়িগ্রাম সদরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদমান সাদিক (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেলের পেছনে বসে থাকা নিহত সাদমানের বন্ধু হিমু।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজ পশ্চিম পাড়ের কাছে ট্যানারি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত সাদমান পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। সে আগামী বছর এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। সাদমানের বন্ধু  হিমু (১৭) কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী। সে ভেলাকোপা গ্রামের শিক্ষক মো. নুর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শহরের ট্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি ভিতরে ঢুকে পরে । এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে ট্রাকের ভিতর থেকে মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়ে দন স্থানীয় লোকজন। হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিক নামের এক কিশোরকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে হিমুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে নিহত সাদিকের মৃত্যু খবর পেয়ে পরিবারের লোকজনের কান্নায় হাসপাতাল চত্বরের বাতাস ভারি হয়ে উঠে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!