ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির, সম্পাদক পিকুল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৮:৩৮ পিএম

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির, সম্পাদক পিকুল

ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। চারটি বুথে ৯৭ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচনে সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের রানারের সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৩৯ ভোট।

সহ-সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল, ৫০ ভোট পেয়ে এনটিভির প্রতিনিধি সঞ্জিব দাস ও ৪৮ ভোট পেয়ে যমুনা টিভির তরিকুল ইসলাম হিমেল নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলার আকাশের শেখ সাইফুল ইসলাম অহিদ পেয়েছেন ৩৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের শেখ মফিজুর রহমান শিপন। অর্থ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক এশিয়া বাণীর খন্দকার আলী আরশাদ কাজল।

দপ্তর সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির এস.এম. মাসুদুর রহমান তরুণ। তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সারাদেশের মো. মুইজ্জুর রহমান রবি।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার চোখের প্রতিনিধি আবিদুর রহমান নিপু। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের বিভাষ দত্ত ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক কানাইপুর বার্তার মো. জাহিদুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫৬ ভোট পেয়ে দৈনিক সময়ের প্রত্যাশার মানিক কুমার দাস, ৫৪ ভোট পেয়ে বিকে সিকদার সজল, ৫৩ ভোট পেয়ে এশিয়ান টিভির মো. সিরাজুল ইসলাম, ৫২ ভোট পেয়ে দৈনিক খবরপত্রের নুরুল ইসলাম আঞ্জু, ৫১ ভোট পেয়ে বৈশাখ নিউজ ডটকমের রুহুল আমিন ও ৪৮ ভোট পেয়ে দৈনিক ভোরের রানারের সেবানন্দ বিশ্বাস।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।

প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এমএ সালাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আসাদুল হক আসাদ ও মঞ্জুয়ারা স্বপ্না।

ইএইচ

Link copied!