ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৫:১৬ পিএম

বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

ঝালকাঠির নলছিটিতে খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে রমজান হাওলাদার।

রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

নিহত খলিলুর রহমান হাওলাদার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ রানাপাশা গ্রামের হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, মাথার পিছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। কি কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে সেটা জানতে পারিনি।

ওসি মো. মুরাদ আলী বলেন, খবর শুনে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। নিহত খলিল হাওলাদারের ছেলে পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!