ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জুড়ীতে শিশু শিক্ষার্থী ধর্ষণ: রসু কালা গ্রেপ্তার

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৪, ০৫:২৭ পিএম

জুড়ীতে শিশু শিক্ষার্থী  ধর্ষণ: রসু কালা গ্রেপ্তার

মৌলভীবাজার  জেলার জুড়ীতে প্রথম শ্রেণির  শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলম কালাকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। ধর্ষণের মামলার পর থেকে সে পলাতক ছিল। বুধবার (১৩ মার্চ)  সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। গত সোমবার (৪ মার্চ) ওই শিক্ষার্থী স্কুল থেকে বেলা সাড়ে ১২ টায় একা বাড়িতে ফিরছিলেন। তখন তাদের  বাড়িতে কোন লোকজন ছিল না। বাড়িতে আগ থেকে ওঁৎপেতে থাকা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মেয়েটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ)  থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক ছিল। মঙ্গলবার (১২ মার্চ)  রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এদিকে কালার গ্রেপ্তারের খবরে ভোগতেরা সহ আশপাশের কয়েকটি গ্রামের  গ্রামবাসীরা স্বস্তি প্রকাশ করে জানান, কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে।

গ্রেপ্তারের  বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন,  আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরএস
 

Link copied!