ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে অ্যাডভোকেট জহুরুল হকের গণসংযোগ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৪, ০৩:৪১ পিএম

রাজবাড়ীতে অ্যাডভোকেট জহুরুল হকের গণসংযোগ

আগামী ১১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে।

শনিবার সকালে রাজবাড়ী শহরের নতুন বাজার (মুরগিফার্ম) আনুষ্ঠানিকভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক প্রচারণা শুরু করেছেন।

এ সময় তিনি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, দোয়া কামনা ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে রাজবাড়ী জেলা বারের সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজন কুমার বোস, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন, অ্যাডভোকেট মাহববুর রহমান, এলাকার লোকজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

রাজবাড়ী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক বলেন, আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। সকল শ্রেণিপেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি।

ইএইচ

Link copied!