ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেজাল সেমাই তৈরি করায় ৩ কারখানাকে জরিমানা

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০৫:২২ পিএম

ভেজাল সেমাই তৈরি করায় ৩ কারখানাকে জরিমানা

ভোলার লালমোহন উপজেলায় ভেজাল উপকরণ দিয়ে নিম্নমানের সেমাই তৈরির অভিযোগে ৩ কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

ভেজাল বিরোধী এ অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফরাজগঞ্জ ও নবীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভেজাল উপকরণ দিয়ে ও নোংরা পরিবেশে নিম্নমানের সেমাই তৈরির অভিযোগে শেখ আলী ফুড প্রোডাক্টসকে আট হাজার, রিফাত ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার ও মিনা ফুড প্রোডাক্টসকে দুই হাজারসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ওই তিন প্রতিষ্ঠানে ভেজাল ও নিম্নমানের সেমাইয়ের কারখানা নিম্নমানের খাবার, ভেজাল ও মানবদেহের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে সেমাই তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়।  

ভোলা ভোক্তা সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভোক্তাদের নিরাপদ খাবার নিশ্চিতের লক্ষ্য এ অভিযান পরিচালিত হয়েছে, যা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!