ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুড়িগ্রামে ভারতীয় কাপড়সহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৪, ০৯:০৭ পিএম

কুড়িগ্রামে ভারতীয় কাপড়সহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ (থ্রি পিস ও শাড়ি) দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব ভোটহাট গ্রামের মো. আব্দুল হাকিম (৩২) ও মো. মফিজুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম ভূরুঙ্গামারী থানাধীন সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ৬৬১ পিস শাড়ি ও থ্রি পিস পাচারকরার সময় পূর্ব ভোটহাট গ্রামের কুখ্যাত চোরাকারবারি মো. আ. হাকিম এবং মো. মফিজুল হক দ্বরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশা জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় দি স্পেশাল পাওয়ার অ্যাক্ট আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলের পাশাপাশি চোরাচালান রোধে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!