ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গার্ডিয়ান পাবলিকেশন্সের প্রকাশক গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ২৮, ২০২৪, ১২:৫৭ পিএম

গার্ডিয়ান পাবলিকেশন্সের প্রকাশক গ্রেপ্তার

গার্ডিয়ান পাবলিকেশন্সের প্রকাশক নূর মোহাম্মদকে বগুড়াস্থ নিজ প্রতিষ্ঠান ইসলামিয়া হাসপাতাল থেকে এক মামলায় গ্রেপ্তার করেছে বগুড়ার দুপচাঁচিয়া পুলিশ।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

নূর মোহাম্মদকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, পুরোনো এক মামলায় নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।


এর আগে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, গতকাল রাত ১১ টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বিআরইউ

Link copied!