ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মাগুরায় মাহেন্দ্রা-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা জেলা প্রতিনিধি:

মার্চ ৩০, ২০২৪, ০৯:৪১ এএম

মাগুরায় মাহেন্দ্রা-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মাগুরার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় সিএনজিচালিত মাহেন্দ্রা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার (২৯ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকার মৃত কালিপদ শিকদার এর ছেলে মধু শিকদার (৫৫), নিতাইদে এর স্ত্রী নিরুপা রানী দে (৫০) ও নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্পা রানী দে।

এ ঘটনায় আহত ৫ জনকে মাগুরা ও যশোর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের সবার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নিহত ও আহতরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সদরে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। পথিমধ্যে মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত মাহেন্দ্রার সাথে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনায় স্থলেই দুই নারীর মৃত্যু হয়। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসার পর মধু শিকদারকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর বলেন, হতাহতরা সবাই শ্রীপুর উপজেলার একটি ধর্মীয় অনুষ্ঠান শেষ করে নিজ এলাকায় ফিরছিলেন। পথিমধ্যে শালিখা উপজেলা হাজামবাড়ী এলাকায় আসলে যশোর থেকে মাগুরামুখী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী সিএনজিচালিত মাহেন্দ্রাকে সামনে থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সিএনজিচালিত মাহেন্দ্রাটি বিধ্বস্ত হয়ে দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া মাগুরা ২৫০ হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন পুরুষের মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি গৌতম চন্দ্র মন্ডল বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিআরইউ

Link copied!