ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেনীতে মাদকসহ ২ যুবক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৫:৩৫ পিএম

ফেনীতে মাদকসহ ২ যুবক গ্রেপ্তার

ফেনীতে ড্রাইভিং পেশার আড়ালে মাদক কারবার চালানোর সময় প্রাইভেটকারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বেল্লাপাড়া এলাকার মো. নুরুল আলম (৩৩) ও একই এলাকার মো. নেজাম উদ্দিন (২৭)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ সময় প্রাইভেটকারটির পেছনের ব্যাকডালার ভেতরে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০ কেজি গাঁজা এবং ৫০ বোতল ফেনসিডিলসহ উদ্ধার এবং প্রাইভেটকারটি জব্দসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

ফেনীস্থ র‌্যাব- ৭ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

ইএইচ

Link copied!