ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মামলার ৬ঘন্টা পর চোরাই ল্যাপটপ ও মোবাইল উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৪, ০৬:১১ পিএম

মামলার ৬ঘন্টা পর চোরাই ল্যাপটপ ও মোবাইল উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে মামলার ৬ঘন্টার পর  চুরি হয়ে যাওয়া ল্যাপটপ ও মোবাইলসহ চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১ এপ্রিল) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে  জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর প্রেস ব্রিফিংয়ে  জানান, গত ৩০ মার্চ রাতে সুকৌশলে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ল্যাপটপ ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যায়। পরে ১ এপ্রিল ভুক্তভোগী রুমি চাকমা বাদী হয়ে থানায় অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোর রাতে খাগড়াছড়ি থানার ৩নং পৌর ওয়ার্ডের মুসলিম পাড়ার বঙ্গবন্ধু চত্বর থেকে ল্যাপটপ ও মোবাইলসহ মো. সাব্বির মিয়াকে (১৮) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আসামি মো. সাব্বির মিয়া (১৮) অত্র মামলার ঘটনার দায় স্বীকার করে এবং ইতঃপূর্বেও বিভিন্ন স্থানে বিভিন্ন সময় উক্তরূপ ঘটনা ঘটিয়েছে মর্মে   জানায়। মামলা তদন্ত অব্যাহত রয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)জানান,খাগড়াছড়ি সদর থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও চোরাইকৃত মালামাল সহ ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে অনুরূপ যে কোন অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট থাকবে।

আরএস

Link copied!