ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুড়িগ্রামে খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৪, ০৫:০৮ পিএম

কুড়িগ্রামে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদের খুশি ভাগাভাগি করে নিতে কুড়িগ্রামে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন।

মঙ্গলবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ- মুর্শেদ, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, বিপ্লব তরফদার, সাংবাদিক ইউসুফ আলমগীর, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক প্রমুখ।

কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন বস্তি ও চরাঞ্চলের ২ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১কেজি লবণ, ১ প্যাকেট লাচ্চা সেমাই, ১ কেজি চিনি ও গুঁড়ো দুধ ১ প্যাকেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফসহ স্থানীয় সুধীজন ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন, ট্রাই ফাউন্ডেশন শীত, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ঈদের সময় দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে।

ইএইচ

Link copied!