ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
দুই লাইনম্যানের বিরুদ্ধে মামলা

ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

ফেনী প্রতিনিধি:

ফেনী প্রতিনিধি:

এপ্রিল ৬, ২০২৪, ০৯:৫২ এএম

ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

ফেনীতে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (০৫ এপ্রিল) জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছে।দুই লাইনম্যানের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা  হয়েছে।

নিহতরা হলেন-ট্রাক চালক বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারাহা এলাকার আবুল হাওলাদারের ছেলে মো. মিজান (৩২)কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার আবুল খায়েরের ছেলে মোঃ আশিক, মৃত আমির আলীর ছেলে মোঃ আবুল খায়ের (৩৫),চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাততলা গ্রামের রহুল আমীনের ছেলে রিপাত (১৬),মোঃ ইয়াছিনের ছেলে সাজ্জাদ(১৬), নুর আহম্মদের ছেলে দ্বিন মোহাম্মদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে সকালে গেইটম্যান ছিল না।

এ সময় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন ওইস্থান অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়।

এঘটনার খবর পেয়ে রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশগুলো সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ছাগলনাইয়া থানার ওসি মোঃ হাসান ইমাম ট্রেন দুর্ঘটনায় দু‍‍`জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. জাকির হাসান জানান-তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দুই লাইনম্যানের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা রুজু হয়েছে।

বিআরইউ

Link copied!