ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইজিবাইক চাপায় প্রাণ গেল শিশুর

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৪, ০৫:০৭ পিএম

ইজিবাইক চাপায় প্রাণ গেল শিশুর

জামালপুরের মেলান্দহে অটোরিকশা (ইজিবাইক) চাপায় আয়াত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আয়াত উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ দক্ষিণ পাড়া গ্রামের আমির হামজার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি অটোরিকশা (ইজিবাইক) জামালপুরের দিকে যাচ্ছিল। আয়াত তার বাবার সাথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আয়াত চাপা পড়ে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, মৃত্যুর বিষয়টি জেনেছি। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!