ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পিরোজপুরে বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায়

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

এপ্রিল ২৪, ২০২৪, ১২:৫১ পিএম

পিরোজপুরে বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায়

পিরোজপুরের ইন্দুরকানীতে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে ‘ইস্তিসকার’ নামাজ আদায় করেছেন এলাকাবাসী। পরে বিশেষ মোনাজাত করেন তারা।

বুধবার সকাল ৭টায় ইন্দুরকানী এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে মোনাজাতের আয়োজন করেন স্থানীয়রা। 

এতে এলাকার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন। নামাজ পরিচালনা করেন খন্দকার মুমিনউদ্দিন জামে মসজিদের খতিব মাওলানা জলিল হাওলাদার ও মোনাজাত পরিচালনা করেন টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা হারুন অর রশিদ।

জানা গেছে, কিছুদিন আগে কালবৈশাখীর ঝড়ের পরেই প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায়। কালবৈশাখাীর ঝড়ে পানিতে নদী-নালা, খাল-বিল, পুকুর ভরে গেলেও তা এখন শুকিয়ে গেছে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে পুড়ে কাজ করতে পারে না, যারাই করে তারা আবার বেশিক্ষণ কাজ করতে পারছেন না। তাদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে বিপদ দেখা দেয়। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেন। নামাজে সবাইকে অংশ নেওয়ার জন্য আগে থেকেই বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।

এক মুসল্লি জানায়, আল্লাহ তায়ালা তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি আশায় নামাজ আদায় করেছি । আল্লাহ যেন আমাদের সকল পাপাচার থেকে মুক্ত করে এবং নামাজ ও মোনাজাতের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কান্নাকাটি করেন ।

খন্দকার মুমিনউদ্দিন জামে মসজিদের খতিব মাওলানা আঃ জলিল হাওলাদার জানান, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণে মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (স:) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার নিকট পাপের তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করি।

‍উল্লেখ্য, আজকে ইন্দুরকানী সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিআরইউ

Link copied!