ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহজাদপুরে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

এপ্রিল ২৫, ২০২৪, ১২:২৩ পিএম

শাহজাদপুরে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ

সারাদেশে টানা তাপপ্রবাহের ফলে হাসফাস করছে জনগণ। সেইসাথে অতি খড়ায় পানির অভাব দেখা দিয়েছে ফসলের মাঠে। আর এই তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নুকালি উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করেন মুসল্লিরা। এই নামাজের আয়োজন করেন নূরানী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী। এ সময় বিশেষ এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা।

নামাজের ইমামতি করেন মাওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী। পরে তিনি আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

নামাজ আদায় শেষে মাওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাফেজ সাইদুল ইসলাম, মওলানা সেলিম রেজা, প্রভাষক শফিকুল ইসলাম স্বপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বিআরইউ

Link copied!