ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০১:৪৪ পিএম

ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সানু (২৫) নামে এক ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা শেষ করেছে বলে জানা গেছে।

সোমবার সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীরহাট পাচপীর গোরস্থানের পুকুর পাড়ে একটি আম গাছের নীচ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত সানু গাজীরহাট পশ্চিম পাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

এ বিষয়ে রাণীশংকৈল সার্কেল (এএসপি) রেজাউল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

ইএইচ

Link copied!